কুমিল্লা ময়নামতি সাহেবের বাজার এলাকায় ৫২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার দিবাগত রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ময়নামতি সাহেবের বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত পিকআপ জব্দ।
গ্রেফতারকৃত আসামী গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার মাছিমপুর গ্রামের মৃত এনতাছ আলীর ছেলে মোঃ শাহজাহান (৫২)।
র্যাব-১১ এর উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।