POPULAR BD NEWS
Popular BD News Logo

কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪ | সময়: ১:৫৪ অপরাহ্ণ

একদিনের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। বৃহস্পতিবার সকালেও ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আলু।

শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাজারে প্রতি কেজি আলু ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বাজারের আলু বিক্রেতা মো. ইসমাইল হোসেনের দাবি, ৩২ টাকা কেজি দরে তিনি নিজেই কিনেছেন। তিনি বলেন, ‘ঘর থেকে কেনা ৩২ টাকা। এরপর আড়তের খরচ আছে, লেবার আছে, গাড়ি ভাড়া আছে। ৩২ টাকায় যে আলু কিনছি, সেখান থেকে ছোটগুলো আলাদা করছি। ওইটা আবার ৩০ টাকায় বিক্রি করি।

ইসমাইল হোসেন বলেন, ‘দাম আমরা ঠিক করি না ভাই। আমরা আমাদের মতোই আছি। আসল খেলা অন্য কেউ খেলে।’

আলু বিক্রেতারা জানান, গতকাল বিকেল থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে।

এদিকে গোল আলুর পাশাপাশি বেড়েছে লাল আলুর দামও। বর্তমানে বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে, যা গত সপ্তাহেও ছিল ৪০ টাকা।

তবে আলুর দাম বাড়লেও পেঁয়াজ আগের দামেই বিক্রি হতে দেখা গেছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন