POPULAR BD NEWS
Popular BD News Logo

ধর্ষকদের প্রকাশ্যে গুলি করার দাবি অভিনেত্রী কঙ্গনার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২০ | সময়: ৬:০২ অপরাহ্ণ

ধর্ষকদের প্রকাশ্যে গুলি করার দাবি জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। উত্তরপ্রদেশে ২০ বছরের তরুণীকে গণধর্ষণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই দাবি জানান। ধর্ষণের শিকার হয়ে টানা দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় মেয়েটি মারা যান। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসতেই নেটদুনিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

এদিকে ১৪ সেপ্টেম্বর গণধর্ষণের ঘটনাটি ঘটে। ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি, চার-পাঁচ জন প্রভাবশালী ব্যক্তি তাকে লাগাতার ধর্ষণ করে। এখানেই শেষ নয়। তারা মেয়েটির জিভ কেটে নেয়। তারপরও রেহাই মেলেনি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতির অবনতি হলে দিলিস্নর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। টানা দুই সপ্তাহের লড়াইয়ের পর মৃতু্যর কোলে ঢলে পড়েন তিনি। যুবতীর মৃতু্যর খবর পেতেই টুইটারে গর্জে ওঠেন কঙ্গনা। তার আত্মার শান্তি কামনা করে লেখেন, ‘এই ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে মারা হোক। প্রতিবছর বাড়তে থাকা গণধর্ষণের ঘটনার কোনো সমাধান কি আছে? এখন দেশে খুবই দুঃখের আর লজ্জার দিন। নিজেদের মেয়েকে রক্ষা করতে পারি না এটাই সবচেয়ে বেশি লজ্জা।’

ঘটনার নিন্দা করেছেন অভিনেত্রী রিচা চড্ডাও। হাথরাসের নির্যাতিতার বিচারের দাবি জানিয়ে লিখেছেন, কোথাও না কোথাও গলদ আছে তাই না? আমাদের ঐক্যবদ্ধভাবে এমন সমাজ গড়ে তুলতে হবে যেখানে জাতি-বর্ণের কোনো স্থান থাকবে না। আর মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারবে।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন