POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ শিশু খাদ্যে ক্যামিকেল ব্যবহারের দায়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪ | সময়: ২:৩২ অপরাহ্ণ

হাজীগঞ্জ  শিশু খাদ্যে ক্যামিকেল ও বিষাক্ত কাপড়ের রঙ ব্যবহার করার দায়ে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টির তাহের ষ্টোরের মালিক মোহাম্মদ আনাসকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালত চাঁদপুর এর জ্যেষ্ঠ জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. মোরশেদ আলম অভিযুক্ত ব্যবাসয়ীর উপস্থিতিতে এই রায় দেন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সামছুল আলম রমিজ নিয়মিত অভিযানে গিয়ে তাহের স্টোরের বিরুদ্ধে শিশু খাদ্য আইনে ২০২৩ সালের ২৩ নভেম্বর মামলাটি দায়ের করেন।

ওই সময় ওই ব্যবাসীর দোকানে শিশুদের খাদ্যে ক্যামিকেল ব্যবহার, বিষাক্ত কাপড়ের রঙ, চকলেট, আইচ ললিপপ, কেন্ডি চকলেট, লিচু, রঙ মেশানো কাপ আচার, খেলনাযুক্ত শিশু খাদ্য ও লজেন্স এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য পাওয়া যায়।

স্বাস্থ্য পরিদর্শক সামছুল আলম রমিজ জানিয়েছেন, ব্যবাসয়ী আনিস এসব অনুমোদন বিহীন ক্যামিকেল মিশ্রিত শিশু খাদ্যসমূহ উপজেলার বাজারগুলোর বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি ও সরবরাহের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ১০ লাখ টাকা জরিমানা আদেশ দেয় আদালত।

হআই/নি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন