POPULAR BD NEWS
Popular BD News Logo

১৪ মাস পর চালু হলো চাঁদপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১২, ২০২৪ | সময়: ৯:১৬ অপরাহ্ণ
চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

যান্ত্রিক ত্রুটি ও এলসি জটিলতা কাটিয়ে ১৪ মাস পর চালু হলো চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তবে প্রথমে গ্যাস সংকটে শতভাগ উৎপাদন সম্ভব হয়ে উঠছে না। মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৪৬ মিনিটে চালু করা হয়েছে বলে নিশ্চিত করেন চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. আকতারুজ্জামান।

২০২২ সালের ৬ ডিসেম্বর পুরোপুরি বন্ধ হয়ে যায় এটি। কয়েকদফা চেষ্টা করেও চালু করতে পারিনি কর্তৃপক্ষ। যদিও ২০২৩ সালের নভেম্বর মাসে চালু হওয়ার কথা। কিন্তু এলসি সংক্রান্ত জটিলায় তা সম্ভব হয়নি।

উপ-সহকারী প্রকৌশলী মো. আকতারুজ্জামান জানান, ২০২২ সালে ৬ ডিসেম্বর রক্ষাণাবেক্ষণ কাজের জন্য বন্ধ হয় দুটি ইউনিট। একটি ৫০ মেগাওয়াট, আরেকটি ১০০ মেগাওয়াট। এখন ১০০ মেগাওয়াট কেন্দ্রটি চালু করা হয়েছে। গ্যাস বুষ্টার বিকল হওয়ায় কিছুটা বিলম্ব হয়। বর্তমানে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত হচ্ছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে ৮০ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়ে উঠবে।

উল্লেখ্য, ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ২০১২ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর ২০১৩ সালের ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন