“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো’’ এ স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
রবিবার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে র্যালিটি পরিষদ প্রাঙ্গনে প্রদক্ষিন করে পরিষদের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে অংশ নেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকবাল হাসান, উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো.রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো.নাহিদ ইসলাম,সমবায় কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো.মাহাতাব মন্ডল, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, আব্দুস সালাম সওদাগর,আলমগীর হোসেন,কবির হোসেন, খন্দকার আরিফুজ্জামান আরিফ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী র্যালিতে অংশগ্রহন ও মহড়া উপভোগ করেন।
আলোচনা সভাশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীগন অগ্নিকান্ড,আগুন নিয়ন্ত্রন ও গ্যাস সিলিন্ডারের ছড়িয়ে পড়া আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
হআই/নি