চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আহাম্মদপুর,মোহাম্মদপুর ও জগন্নাথপুর গ্রামের ২০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন রয়েল মেটাল এর পরিচালক নুরে আলম সিদ্দিকী রাসেল।
শুক্রবার সকালে মোহাম্মদপুর চৌরাস্তায় তার গ্রামের বাড়ির ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসব ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন রয়েল মেটাল এর পরিচালক নুরে আলম সিদ্দিকী রাসেল।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল দশ কেজি চাল, দুই লিটার তেল, দুই কেজি পেয়াজ, এক কেজি মসুর ডাল, এক কেজি এন এ্যাংকর, এক কেজি ছোলা, এক কেজি ভেসন, এক কেজি চিনি, এক কেজি মুড়ি, আধা কেজি ট্যাংক, পাঁচ কেজি আলু , নুডুলস সেমাই ও লবণ।
এরমধ্যে একশ পরিবারকে ইফতার সামগ্রী ও ১০০ পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, হাজিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজিগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহির হুসাইন টিপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকী বলেন, প্রচারের জন্য নয়, মূলত আমার মত যারা কিছুটা সামর্থ্যবান আছেন, তারা যেন এভাবে নিজ অঞ্চলের মানুষ পাশে দাঁড়ান। আর আমার ছেলে মুক্তাদির সাইদ সিদ্দিকী হাফেজ হিসাবে আল্লাহ কবুল করায় আমি সহায়তার হাত বাড়িয়েছি। আগামীতে এই গ্রামের মানুষের জন্য আমি আরো বড় কিছু করার চিন্তাভাবনা করছি ইনশাআল্লাহ। এএসসি/পবন