POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি

ফজলে রাব্বী স্বপন | প্রকাশিত: মে ১৯, ২০২০ | সময়: ৮:১৩ পূর্বাহ্ণ

প্রশংসায় ভাসছেন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি। তিনি সম্প্রতি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া টামটা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঢুশুয়া মুন্সী বাড়ির সামছুল আলম (৫৭) এর দাফন কাজে এগিয়ে এসেছেন।
সামছুল আলম ঢাকা ফেরত পোশাক শ্রমিক।

এই লাশ গ্রামে আনা যাবেনা, দাফন কাফন করা যাবেনা বলে দাবী উঠে। খবর পেয়ে টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক দর্জি উপস্থিত হয়ে প্রশাসনের সহযোগিতায় লাশ দাফনের ব্যবস্থা করেন। নিজেই মৃতদেহ খাটিয়ে কাঁদে নিয়ে কবরস্থনে সমাধি করেন।
দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়েদুর রহমানের নেতৃত্বে সৎকার ও দাফন কাফন শেষ করেন।

শাহরাস্তি থানার ওসি শাহ আলম এলএলবি জানান, করোনা সন্দেহে লাশ দাফনে এলাকার লোকজন বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পাহারায় দাফন কাজে সহযোগিতা করেন।

ইউপি চেয়্যারম্যান ওমর ফারুক দর্জি বলেন, ঢাকা থেকে পোশাক শ্রমিকের মরদেহ আসে। স্থ’ানীয় প্রশাসনকে বিষয়টি তাৎক্ষণিক জানিয়ে দ্রুত লাশ দাফনের ব্যবস্থা করেছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন