POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গাঁজা’সহ দুই কিশোর গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৩, ২০২৪ | সময়: ৫:০৩ অপরাহ্ণ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন আমানগন্ডা এলাকায় ১০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার রাতে র‌্যাব-১১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন আমানগন্ডা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আমানগন্ডা গ্রামের আশাদুল এর ছেলে আরমান (২০) এবং মোঃ একই গ্রামের আব্দুল মমিনের ছেলে রাজীব (১৯)।

 

র‌্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন