POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশের মানুষ ভালো আছে: অর্থমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৩, ২০২৪ | সময়: ২:১১ অপরাহ্ণ

দেশের অর্থনীতি ভালোর দিকে দাবি করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছে।

রাজধানীর সচিবালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে।

অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী নিয়ে তিনি বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে।  অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।

মন্ত্রী বলেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে। এএসসি/নি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন