POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইমন হত্যাকান্ডে জড়িত মাসুদুর রহমান গ্রেফতার

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২, ২০২৪ | সময়: ১২:০৬ অপরাহ্ণ

ইমন হত্যাকান্ডে জড়িত মাসুদুর রহমানকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দিনভর তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা যাত্রাবাড়ী থেকে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার তদন্ত(ওসি) মিন্টু দত্তের নেতৃত্বে এস আই নাজিম উদ্দিন, এএস আই ধীমান বড়ুয়া এ অভিযান পরিচালনা করে।

অফিসার ইনচার্জ আব্দুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাসুদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে ইমন হত্যাকান্ডে সে সহ ১৬ থেকে ১৭জন জড়িত থাকার কথা স্বীকার করেন। আটকৃত বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোর্পদ  করা হয়েছে। এছাড়াও হত্যাকান্ডে জড়িত এ পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে।

গেলো ২৩ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের জনতা বাজারে কাঠ মিস্ত্রি ইমন হোসেন (৩০) কে পিঠিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ইমন বাঁচার জন্য ডোবায় ঝাঁপ দিয়েও প্রাণে রক্ষা পায়নি। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানাগেছে, রাজারগাঁও ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা তারেক আজিজের সরাসরি নেতৃত্বে ১৬থেকে ১৭জনের একটি দল কিলিং মিশন সম্পন্ন করে। তারপর পরেই গা ডাকা দিতে সটকে পরে তারেক আজিজসহ কিলিং মিশনে অংশ নেয়া অন্যান্যরা।

তারপরই নড়েচড়ে বসে হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও অফিসার ইনচার্জ আব্দুর রশিদসহ পুলিশের পুরো টিম। অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও  জানান, ইতিমধ্যে হামলাকারীদের সনাক্ত করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন