POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার দিবস উদযাপন

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ | সময়: ৪:১৪ অপরাহ্ণ

“স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যে কচুয়া পৌরসভার আয়োজনে স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে পৌর কার্যালয়ের সামনে থেকে মেয়র নাজমুল আলম স্বপনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

 

র‌্যালীটি পৌর বাজার প্রদক্ষিণ শেষে পৌর মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

 

পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও অফিস সহকারি মোঃ নাছির আলম নসুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলম সরদার, নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, হিসাব রক্ষক কর্মকর্তা বেলায়েত হোসেন, কাউন্সিলর আব্দুল কাদির, তাজুল ইসলাম (রাজু), মাহারুল আল মিলি, জাহাঙ্গীর আলম, আমিনুল হক, আঃ মান্নান, পারুল আক্তার, জোহরা বেগম ও রোকেয়া বেগম। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন