POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘুমন্ত মা-মেয়ের ওপর এসিড নিক্ষেপ, আটক এক

সুমন আহমেদ | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪ | সময়: ৭:১৭ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে ঝলসে গেছে ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ের শরীর। এদের মধ্যে মেয়ে মিলি আক্তারের অবস্থা গুরুতর। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্বজনরা তাদের দুজনকে প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অব¯’ার অবনতি হলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এ ঘটনায় মিলির বাবা আইয়ুব আলী বাদী হয়ে মতলব উত্তর থানায় দুইজনের নামসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, এসিডে মেয়ে মিলি আক্তারের (২০) মুখ, বুক, পিঠ ও ডান হাত এবং মা রাশেদা আক্তারের (৫৫) বাম হাত ও পায়ের অংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।

এসিড দগ্ধদের স্বজন সাকিব হাসান জানান, রাতে মা ও মেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় কে বা কারা জানালা দিয়ে বাইরে থেকে এসিড ছুঁড়ে মারেন। পরে তাদের চিৎকারে বাড়ির অন্যরা ছুটে আসে।
তিনি আরো জানান, মিলি আক্তার ৮ মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী মো. সায়েম প্রবাসে থাকেন। এলাকার এক যুবক মিলি আক্তারকে বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। কিন্তু মিলি আক্তারের অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের পর মিলি আক্তার স্বামীর বাড়িতেই বসবাস করতেন। এরমধ্যে বাপের বাড়িতে বেড়াতে এলে রোববার রাতে এমন দুর্ঘটনার শিকার হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এসিড ছুঁড়ে মারার সংবাদ পেয়ে ঘটনা¯’লে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এরইমধ্যে রাত ১টায় সফিকুল ইসলাম মানিক নামে এক যুবকের এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হ”েছ।
ওসি আরও জানান, আটককৃত যুবক মিলি আক্তারের বিয়ের আগে তাকে উত্যেক্ত করতো। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন