রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সিলেট পৌরবিপনী মার্কেটের ‘কাঁচ ঘর’ ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আম্বরখানা বড়বাজার এলাকার আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) তার মেয়ে মমো জাহাঙ্গীর। এছাড়া সাজুর ছেলে তামিম জাহাঙ্গীর এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
কাঁচ ঘরের ম্যানেজার অর্জুন ঢালি জানান, প্রায় ৩ বছর আগে সাজু পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র গিয়ে ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন। তারা মিশিগানে থাকতেন। একটি কাজে ছেলে-মেয়েকে নিয়ে গাড়ি করে বের হলে বাংলাদেশ সময় রোববার মধ্যরাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মমো মারা যান। আহত ছেলে তামিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্র: সময়
E/N