হাজীগঞ্জ উপজেলায় দুই সন্তানের জননীর অনৈতিক কাজে ৩দিন ধরে বন্দি একই বাড়ির ইলিয়াস।
হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ড দেবীপুর মাইঝের বাড়ির দিনমজুর তৈয়ব আলীর স্ত্রীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে ওঠেছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গৃহবধূ একজন পেশাদার! স্বামী সন্তান থাকার পরও একাধিকবার পর পুরুষের সাথে সম্পর্কের প্রমাণ পেয়েছে এলাকাবাসী।
গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে একই বাড়ির সোলেমানের ছেলে ইলিয়াসের সাথে অনৈতিক কাজে ধরাশায়ী গৃহবধূ।
ইলিয়াস ভাসুরের ছেলে, অর্থাৎ সম্পর্কে ইলিয়াস ভাতিজা হয়।
ইলিয়াসকে ফোনের মাধ্যমে ঘরে আসতে খবর দেয়। ওত পেতে থাকা বাড়ির বাড়ির লোকজনের কাছে ধরাশায়ী হয় ইলিয়াস ও ওই গৃহবধূ। পরে ওই ঘটনায় ইলিয়াসকে শুক্রবার, শনিবার ও রবিবার পর্যন্ত গৃহবধূর ঘরে জিম্মি করে রাখে।
বিষয়টি ধামাচাপা দিতে ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুল মান্নান জড়িত রয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে ইলিয়াস বলেন, আমাকে তাঁর মুঠোফোনে ফোন করে ঘরে এনে বিপদে ফেলেছে। এর আগেও একবার আমাকে এই ঘরে ডেকে এনেছে চাচী।