POPULAR BD NEWS
Popular BD News Logo

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভাইস-চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সরকার

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪ | সময়: ৭:৫৫ অপরাহ্ণ
কচুয়ায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সরকার। তিনি আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া, কালচোঁ, চাঁদপুর, নলুয়া, সাদিপুরা, দৌলতপুর ,সাহেদাপুর ও মনোহরপুর গ্রামে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে জনগণের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেন সালাহউদ্দিন সরকার।
ডুমুরিয়া এলাকায় গণসংযোগকালে সালাহউদ্দিন সরকার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমি কথিত এক প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছি এমন গুজব প্রকাশ্যে এবং সামাজিক যোগযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে একটি কুচক্রি মহল। আমি আমার রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের  তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি মহোদয়ের  দোয়া নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার বিরুদ্ধে বিগত দিনেও ষড়ষন্ত্র হয়েছে, এখনো ষড়যন্ত্র হচ্ছে। আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো।
গতকাল সোমবার  আমার অভিভাবক ড. সেলিম মাহমুদের স্যারের সাথে আমি দেখা করেছি। তিনি আমাকে আশ্বস্ত করে বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন ভাইস-চেয়ারম্যান পদে আপনি আমার প্রার্থী, আপনি মাঠে যান, জনগনকে সাথে নিয়ে জনমত গড়ে তুলুন। ডুমুরিয়ায় গণসংযোগ শেষে ভাইস-চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সরকার শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
গণসংযোগকালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য আ: কাদের পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শুকুর আলম মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবলীগ নেতা নাবিল মজুমদার, জিল্লুর রহমান মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজী, ছাত্রলীগ নেতা ওবায়েদ উল্লাহ মজুমদার, শরীফ, তারেক, নাজমুলসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন