POPULAR BD NEWS
Popular BD News Logo

মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ | সময়: ২:২৯ অপরাহ্ণ
রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন লাগে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আগুনের সংবাদ নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, ‘দুপুর ১২টা ৫৭ মিনিটে মিরপুর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন