POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মিশুক চালক সাব্বির হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ | সময়: ৮:০৭ অপরাহ্ণ

কচুয়ায় মিশুক চালক মো. সাব্বির হোসেনকে হত্যার সুষ্ঠু বিচার ও গ্রেফতার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের পালাখাল বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাব্বির হত্যার গ্রেফতার আসামীদের দ্রুত ফাঁসির কার্যকর দাবি জানাচ্ছি। কোনোভাবে তারা যেন আইনের ফাঁকে জামিন না পায় তারও দাবি জানান তারা।

বক্তব্য দেন, নিহতের মা জাহানারা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল, পালাখাল রোস্তম আলী ডিগ্রি করেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুুস, যুবলীগ নেতা ইকবাল হোসেন ও অহিদ রাজা প্রমুখ।

গত ২৪ জানুয়ারি বুধবার বিকালে অটোরিকশা নিয়ে সাব্বির বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফিরেনি। পরদিন (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে পালাখাল-সেঙ্গুয়া সড়কের পাশে ডোবা থেকে চালক সাব্বির হোসেনের হাত-পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের মা জাহানার বেগম ২৬ জানুয়ারি বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা করেন। তারই প্রেক্ষিতে কচুয়া থানা পুলিশের একটি চৌকস দল একাধিক অভিযানে হত্যার সাথে জড়িত ৯ আসামীকে গ্রেফতার করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন