POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১১২ মণ জাটকা জব্দ, ৭টি অটোরিকশাসহ ৪০ জন আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ | সময়: ১২:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। এ সময় সাতটি অটোরিকশাসহ মোট ৪০ জনকে আটক করা হয়। বুধবার সকালে জাটকাগুলো চাঁদপুর নৌ থানার সামনে ও মোহনপুর এলাকায় দুস্থ ও অসহায়সহ এতিমখানায় বিতরণ করা হয়।

বুধবার ভোরে বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মর্ডান সান লঞ্চ ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় জাটকা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গতকাল জাটকা অভিযানের দ্বিতীয় কম্পিং অভিযান শেষ হয়েছে। গত ২৪ ঘন্টায় চাঁদপুর অঞ্চলে অভিযান চালিয়ে চাঁদপুর লঞ্চঘাটে ৫০ মণ ও মোহনপুরে ৬২ মণ জাটকা জব্দ করা হয়।

এছাড়া পরিবহনে ব্যবহৃত মোহনপুরে সাত অটোরিকশা জব্দ ও সাত চালকসহ পৃথক স্থানে মোট ৪০ জনকে আটকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জাটকা অভিযান ও জাটকা বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান সহ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শকেরা।

H/A

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন