POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রতিটি বিজয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছে ছাত্রলীগ: রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪ | সময়: ১১:০৬ অপরাহ্ণ

হাজীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার ডাক-বাংলায় পৌর ছাত্রলীগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

তিনি তার বক্তৃতা বলেন, জাতির পিতাকে হত্যার পর দীর্ঘ ২১টি বছর কেটে গিয়েছিল আর বাংলাদেশের উন্নয়নের পদ বন্ধ হয়ে গিয়েছে। ১৯৯৬সালে বাংলার মানুষ আবার যখন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করলেন। এবং হাজীগঞ্জ-শাহস্তির মানুষের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হলাম। তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে শেখ হাসিনার সহযোগিতা নিয়ে ব্যাপক উন্নয়ন করেছি। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের বিরুদ্ধে চক্রান্ত ভেতর থেকে এবং বাহির থেকে কোনদিনও থেমে যায়নি। এখনো আছে ভবিষ্যতেও থাকবে। ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। এবারের নির্বাচনে ছাত্রলীগ অন্যন্য ভূমিকা রেখেছে। সেজন্য হাজীগঞ্জ ও শাহরাস্তির ছাত্রলীগদের অভিবাদন জানান তিনি। একটা পর্যায়ে কুচক্রী মহল দলের থেকে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল। তখন মানুষ হতাশায় বিভোর হয়ে যাচ্ছিল। এরা কোন আওয়ামী লীগ নৌকার আওয়ামী লীগ না অন্য কোন প্রতীকের আওয়ামী লীগ। তিনি তখন বলেছিলেন নৌকা মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানি নৌকা। এর বাইরে কোন প্রতীক নাই আওয়ামী লীগের। আর তখন প্রাক্তন ছাত্রলীগ ও বর্তমান ছাত্রলীগকে রুখে দাঁড়াতে নির্দেশ দেয়া হলে সকল ছাত্র সমাজ এগিয়ে এসেছে। এই নৌকা ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতীক, আওয়ামী লীগের প্রতীক এই প্রতীক বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। আমাদের এই বানী ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ছাত্রলীগ। সেজন্য বাংলার ইতিহাসে অন্তত এই হাজীগঞ্জ শাহরাস্তির ইতিহাসে, এই নির্বাচনের ইতিহাসে স্বাধীনতার স্বপক্ষের শক্তি, এই বিজয়ের ইতিহাসে ছাত্রলীগের ভূমিকা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই ১৯৯৬সাল থেকে প্রত্যেকটি বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা যদি কেউ রেখে থাকে সেটা ছিল ছাত্রলীগ। এই ছাত্রলীগ ইনশাল্লাহ আগামীতে আওয়ামী লীগের দুঃসময়ে যেকোনো বিপদে আপদে রাজপথে যদি নামতে হয় ঠিক তখন আওয়ামী লীগের পক্ষে স্বাধীনতার পক্ষে রাজপথ কাপিয়ে কেউ যদি ঝাঁপিয়ে পড়তে হয় তাহলে ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়বে।

পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ. স. ম মাহবুব উল আলম লিপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবী অরুণ, সদস্য খালেদুর রব মিঠু, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী বেগম, সামছুজ্জামান মুন্সী প্রমুখ।

ওই সময় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা ৫বারের সংসদ সদস্য মেজর(অব.)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’কে ফুলেল শুভেচছা জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন