POPULAR BD NEWS
Popular BD News Logo

পয়ালজোষ আব্দুল করিম মোল্লার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪ | সময়: ১১:১৯ পূর্বাহ্ণ

পয়ালজোষ আব্দুল করিম মোল্লার উদ্যোগে ৪৫তম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের পয়ালজোষ কোরবান আলী মোল্লা বাড়ী মাঠ প্রাঙ্গণে মধ্যে রাত পর্যন্ত ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়।

পয়ালজোষ ঐতিহাসিক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবদুর রব এর পরিচালনায় ও মো. আব্দুল মমিন মোল্লা’র সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, মাদরাসাতুল বানাত আল ইসলামিয়া’র পরিচালক হাফেজ মাওলানা মো. মাছুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, পালিশারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. নুরুজ্জামান।

প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, পয়ালজোষ উত্তর পাড়া বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. তানভীর হোসেন।

বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, মাওলানা জয়নাল আবেদীনসহ আরো বহু উলামায়ে কেরামগন।

উক্ত মাহফিল শেষে সারাবিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করে মোনাজাতের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন