POPULAR BD NEWS
Popular BD News Logo

পাঁচ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ছিলেন সিরাজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪ | সময়: ১১:২৬ অপরাহ্ণ

পাঁচ বছরের সাজা এড়াতে দীর্ঘ ২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা সিরাজ গাজী (৫৫) নামে ব্যক্তির। বেরসিক পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠায়। অন্যদিকে একইভাবে ৩ বছরের সাজা এড়াতে ৬ বছর পলাতক থাকার পর পুলিশের হাতে ধরা পড়ল কাদির পাটওয়ারী (৩৫) আরেক অভিযুক্ত।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, মো. সিরাজ গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান গ্রামের আল আমিনের ছেলে। তিনি একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়ের পর ২০ বছর পলাতক ছিলেন তিনি।

গ্রেপ্তারকৃত অপর আসামি কাদির পাটওয়ারী একই গ্রামের মৃত সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। তিনি অপর একটি মামলায় আদালত কর্তৃক ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়েরপর ৬ বছর পলাতক ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শোভান গ্রামে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতারের পর আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন