হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ সিদ্দিকুর রহমান দিনভর গণসংযোগ করছেন।
শুক্রবার সকালে রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁওে গণসংযোগ করেন তিনি।
ওই সময় পিপিয়া বাইতুল ফালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লীদের কাছে দোয়া চান এবং উপস্থিত মুসল্লীদের সাথে হাত মিলান। ঐদিন সন্ধ্যায় বাজারের পাশের খান বাড়িতে নির্বাচনী বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত জনসাধারণ প্রার্থীর পক্ষে তাদের নিজ নিজ মতামত বক্তব্যর মাধ্যমে উপস্থাপন করেন এবং সমর্থন ব্যক্ত করেন।