হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আবুবকর ছিদ্দিকের উপস্থাপনায় বক্তব্য রাখেন মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মোঃ আঃ রহিম, বাংলা প্রভাষক মোঃ হাফিজুর রহমান, শিক্ষাক মোঃ এমরান হোসেন, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী আশ্রাফ, গভনিং বডির সদস্য মোঃ আঃ হান্নান পাটোয়ারী,মাদ্রাসার সাবেক শিক্ষার্থী পরিষদের সদস্য মোঃ কামরুল ইসলাম ও দাখিল পরিক্ষার্থী ছাত্র ছাত্রী।
উপস্থিত ছিলেন মাদ্রাসার গভানিং বডির সহ সভাপতি মোঃ আবুল হাসিম বেপারী, গভানিং বডির সদস্য মোঃ আঃ রাজ্জাক বেপারী, এডভোকেট মোঃ খোরশেদ আলম শাওন সহ মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান।