POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় গ্রেফতার ১, ট্রাক জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪ | সময়: ৯:২৮ অপরাহ্ণ

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের দায়ে এক ট্রাক চালককে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি)  তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।

থানা পুলিশ জানায়,  পৌরসভার পশ্চিম উপলতা মাঠের ইয়াছিনের ফসলী জমি হতে এক্সকেভেটর মেশিন দিয়ে মাটি কাটে। পরে ডাম্প ট্রাকের মাধ্যমে বহন করে নিয়ে যাওয়ার সময় বাদিয়া কাজী বাড়ির মোঃ আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। ওইসময় মাটিসহ নম্বর বিহীন একটি ড্রাম্প ট্রাক জব্দ করা হয়। ওইসময় সাথে থাকা আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন