POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রবীণদের জন্য ডে কেয়ার প্রকল্প নেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার: চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪ | সময়: ৩:৩২ অপরাহ্ণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মা-বাবাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না, প্রবীণদের জন্য ডে কেয়ার প্রকল্প নেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। প্রবীণদের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ১৩ টি শান্তি নিবাস তৈরি করেছে। আরো করা হবে। একই সঙ্গে প্রবীণদের জন্য একটি পাইলট প্রকল্পে প্রথমে একটি ডে-কেয়ার করা হবে। তারপর সুফল দেখে সারাদেশে প্রবীণদের জন্য ডে-কেয়ার করার উদ্যোগ নেয়া হবে।

শুক্রবার সকালে চাঁদপুরের আল আমিন একাডেমি এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রত্যেকের বাড়ীতে একজন না একজন প্রবীণ রয়েছে। এই প্রবীণদের জন্য ডে-কেয়ারে বিনোদন, খেলাধুলা, শরীরচর্চা, নানান রকম ফিজিওথেরাপিসহ চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা থাকবে। তিনি তার সমবয়স্কদের সাথে একটি সুন্দর সময় কাটিয়ে আবার সন্ধ্যা বেলায় বাসায় ফিরবে। এতে মা-বাবাকে আর বৃদ্ধাশ্রম দিতে হবে না। তারাও সুস্থ্য থাকবেন, আর সন্তানদেরকেও আর উৎকন্ঠায় থাকতে হবে না।

আল আমিন একাডেমী এন্ড কলেজের সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন ডা. দীপু মনি এমপি।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন