POPULAR BD NEWS
Popular BD News Logo

রামপুর উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪ | সময়: ১:০৪ অপরাহ্ণ

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দু’আ অনুষ্ঠান সম্পন্ন হয়।বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কবির হোসেন রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রোটা. এস. এম মানিকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শাহ আলম বেপারীর ও অভিভাবক সদস্য শ্যামল শীল এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব হানিফ মল্লিক, মো. এরশাদ উল্যাহ, চাঁদপুর জেলা জাসদ সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য আগত অতিথি বৃন্দ। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন, রাবেয়া আক্তার, তাকিয়া তাহসীন দিয়া।

 

ওইসময় উপস্থিত ছিলেন, মোস্তফা কামাল পাটওয়ারী, হানিফ মিয়া, অধ্যাপক আব্দুল হাই মজুমদার, শাহ আলম, মাঈনুদ্দিন,বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান লিটন, সুলতানা রাজিয়া, ইমাম হোসেন, জাহাঙ্গীর আলম, রাণী দেব, মিজানুর রহমান সিনহা, আবুল কালাম মজুমদার, আবুল হাসানাত পলাশসহ অভিভাবক সদস্যবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন