হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোযা ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল।
প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান সুমন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কাঁকৈরতলা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী, বিদ্যুসায়ী সদস্য এম ইউনুছ উল্যাহ, সাংবাদিক খালেকুজ্জামান শামীম, অভিভাবক সদস্য মোজাম্মেল হক কাজল, সাবেক সদস্য মমতাজ উদ্দিন মন্তু, শিক্ষক আবু কাইউয়ুম। পরিচালনা করেন এটি হোসাইন আহমদ তালুকদার। সব শেষে মিলাদ ও মুনাজাত করা হয়। মুনাজাত করেন মাও : আবুল খায়ের।