হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাদী মিয়া মারা যাওয়ার কারনে পদটি শূন্য হওয়া আগামী ৯ মার্চ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করলেন রাজারগাঁও ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ মফিজুর রহমান।
বুধবার বেলা ১১ টায় ইউনিয়নের বিভিন্ন পেশার লোকজনের মহড়া ও মফিজুর রহমানের শুভাকাঙ্খীদের নিয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাচনী কার্যালয় থেকে চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র ক্রয় করেন।
প্রার্থী মফিজুর রহমান বলেন, আমি নির্বাচিত হলে রাজারগাঁও ইউনিয়নকে মাদক মুক্ত, নিজ উদ্যোগে এলাকায় উন্নয়নে কাজ এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে রাজারগাঁও ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করবো! “ইনশাআল্লাহ”
রনন/নি