POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পানির মোটরের সুইচ দিতে গিয়ে প্রাণ গেলো গৃহকর্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নে পানির মোটরের সুইচ দিতে গিয়ে প্রাণ গেলো আবুল খায়ের (৬২) নামে গৃহকর্তার।

বুধবার দুপুরে মালিগাঁও গ্রামের মিজান মাস্টারের বাড়ীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আবুল খায়ের তার নিজ বসতঘরে পানির মোটর চালু করার সময় মোটরের সুঁইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হয়। বাড়ীর লোকজন তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহের সুরতাহাল রিপোর্ট করা হয়েছে।আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন