POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ফেন্সিডিল’সহ সোহেল গ্রেফতার: অটোরিক্সা জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪ | সময়: ৭:৩১ অপরাহ্ণ

কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ব্যাটারীচালিত অটো টমটম জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চান্দুল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে ৭৫ বোতল ফেন্সিডিল’সহ গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন যগুপুর দক্ষিণ পাড়া গ্রামের আলী আজমের ছেলে মোঃ সোহেল রানা (২৪)।

র‌্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন