POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্রীল কেটে চুরি

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪ | সময়: ১:৫৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রীল কেটে নগদ ১ লাখ ৯৪ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযোগে বলা হয়েছে, সোমবার দিবাগত রাতে গ্রীল কেটে ও তালা ভেঙ্গে চোরচক্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষ ও হিসাব রক্ষকের কক্ষে প্রবেশ করে। সিসি ফুটেজে দেখা যায় এক যুবক হিসাব রক্ষকের স্টীলে আলমারী ভেঙ্গে নগদ টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়েন।

মঙ্গলবার সকালে হাসপাতালে এসে পরিচ্ছন্ন কর্মী জসিম উদ্দিন ও ইসমাইল হোসেন চুরি ঘটনার আলামত দেখতে পায়। পরে চুরি বিষয়টি হাজীগঞ্জ থানাকে অবগত করা হয়।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সিসি ফুটেজ দেখে চোরকে সনাক্ত করার চেষ্টা চলছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা বলছেন, গ্রীল কেটে নগদ টাকা চুরি হয়েছে। তবে ওই টাকা হাসপাতালের নয়। এটা হাসপাতালের সহকারি হিসাব রক্ষক হাফিজুর রহমান ব্যাক্তিগত টাকা। তবে হাসপাতালে তেমন কিছু খোয়া যায়নি। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন