প্রশ্ন : স্ত্রীকে আপু ও স্বামীকে ভাইয়া বলা কি জায়েজ?
বিশেষজ্ঞ আলেমরা বলেন, স্ত্রীকে আপু আর স্বামীকে ভাইয়া বলে সম্বোধন করা মুমিনের জন্য মোটেও সমীচীন নয়। তবে কেউ এমন বলে ফেললে এর কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। (ফাতহুল কাদির ৪/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০৭; রদ্দুল মুহতার ৩/৪৭০)
উত্তর দিয়েছেন : মুফতি তোফায়েল গাজালি।