POPULAR BD NEWS
Popular BD News Logo

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪ | সময়: ৪:২৩ অপরাহ্ণ

মিয়ানমারের থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী জলপাইতলী গ্রামে নারীসহ দুই জন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের একজন হচ্ছেন-আসমা খাতুন (৫৫)। তিনি জলপাইতলী গ্রামের বাদশা মিয়া সওদারগরের স্ত্রী। অপরজন অজ্ঞাতপরিচয় রোহিঙ্গা এক শ্রমিক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিয়ানমারের ওপার থেকে ছোড়া মর্টারশেলের বিষ্ফোরিত অংশ জলপায়তলী এলাকায় এসে পড়ে। এ সময় মর্টার শেলের বিষ্ফোরিত অংশের আঘাতে আসমা খাতুন ঘটনাস্থলে মারা যান। গুরুত্বর আহত হন এক রোহিঙ্গা শ্রমিক। তাকে দ্রুত উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকেই প্রাণের ভয়ে নিজ এলাকা ছেড়ে অন্যত্র নিরাপদে চলে যাচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন