POPULAR BD NEWS
Popular BD News Logo

জাবালে নূর নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪ | সময়: ৬:৫৮ অপরাহ্ণ
জাবালে নূর নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়।
শনিবার সকালে শাহরাস্তি পৌরসভার ভিংরা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক এবং জাবালে নূর নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার মাঠে দস্তরবন্দী (পাগড়ি প্রদান) ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন সদ্য হেফজ সম্পন্ন করা শিক্ষার্থী হাফেজ মো.শাহিদুল ইসলাম। ইসলামি সংগীত পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন।
মাদ্রাসা কমিটির সহ-সভাপতি সোলাইমান পাটওয়ারীর সভাপতিত্বে ও মুহতামিম হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম অলিপুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন ভিংরা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আবুল বাশার পাটওয়ারী, হযরত মাওলানা কেফায়েত উল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ওইসময় আগত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। জাবালে নূর নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা ২০২০সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্যন্ত সুনামের সাথে দক্ষ শিক্ষকদের তত্বাবধানে শিক্ষা কার্যক্রম পরিচলিত হয়ে আসছে। তার ফল সরুপ চারজন শিক্ষার্থী কোরআন হেফজ সম্পন্ন করেন।
হেফজ সম্পন্ন কারীরা হলো হাফেজ মো. শাহেদ, হাফেজ মো. শামীম, হাফেজ মো. আল মামুন, হাফেজ মো. কামরুল। এর আগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেহার আহমেদ হাতিকী ও শেখ বোরহান উদ্দিন সালেহীসহ অন্যান্য অতিথিবৃন্দ সদ্য হেফজ সম্পন্ন কারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও পুরুষ্কার বিতরন করা হয়।
অনুষ্ঠান শেষে দোয়াও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. রাশেদুল ইসলাম আলিপুরী।
রনন/নি
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন