POPULAR BD NEWS
Popular BD News Logo

১৪ বছর পর ফের ঢাকায় আসছেন শাহরুখ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪ | সময়: ৫:১২ অপরাহ্ণ

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। শুধু ভারত নয়, বাংলাদেশেও বহু ভক্ত রয়েছে তার। ২০১০ সালে প্রথম বাংলাদেশে আসেন তিনি। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। এবার জানা গেল, আবারও ঢাকায় আসছেন বলিউডের এই বাদশাহ।

শাহরুখকে ঢাকায় নিয়ে আসছে অন্তর শোবিজ। দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী। ১৪ বছর পর আবারও তারাই শাহরুখকে নিয়ে আসছেন ঢাকায়।

 

এ প্রসঙ্গে স্বপন বলেন, আমি এর আগে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা। পরপর তিনটা সিনেমা তার আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে।

 

তিনি আরও বলেন, শাহরুখ ভক্তদের প্রতি খেয়াল রেখে আবার তাকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছি। পরিকল্পনা অনুযায়ী অনেকটা এগিয়েও গিয়েছি। এখন সবকিছু ঠিক থাকলে চলতি বছরই আবার ঢাকায় আসছেন তিনি।

এর আগে, ২০১০ সালে লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন শাহরুখ। ওই সময় সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন