POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সালাহউদ্দিন সরকারের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪ | সময়: ৭:৫৪ অপরাহ্ণ
জাতীয় নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই ঢাকঢোল বেজে উঠেছে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনের তফসিল ঘোষণা না করা হলেও কচুয়া উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে হিড়িক পরে গেছে।
শনিবার বিকেলে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাহউদ্দিন সরকার। তিনি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে কচুয়ার উত্তর প্রান্ত জোয়ারীখোলা থেকে শুরু করে কচুয়া পৌর বাজার হয়ে রহিমানগর বাজারে উপজেলা ছাত্রলীগের আয়োজনে গনসংযোগ ও পথসভায় মিলিত হয়।
এ সময় তিনি বাজারের বিভিন্ন অলি-গলি প্রদক্ষিণ করে ব্যবসায়ী ও সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করে উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করে দোয়া ও সমর্থন কামনা করেন। পরে রহিমানগর বাজারের শাহজালাল মার্কেটের সামনে পথসভায় তিনি বলেন,আমি আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান। কলেজ ছাত্রলীগের মাধ্যমে  আমার রাজনীতি শুরু। আমি পর্যায়ক্রমে ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হয়ে আজ আমি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছি। আমার রাজনৈতিক ক্যারিয়ারে কোন চাঁদাবাজি, টেন্ডার বাজি, জমি দখল করার মতো কোন কেলেঙ্কাকারি নেই। কেউ যদি আমার বিরুদ্ধে কোন অভিযোগ তুলতে পারেন, তাহলে আমি রাজনীতি থেকে বিদায় জানাবো। আজ এসেছি আপনাদের মাঝে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করতে এবং আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাইতে।
এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-অহ্বায়ক শুভজিৎ দাস, ফয়সাল আহমেদ ভূঁইয়া, সাইফুল ইসলাম সৌরভ, সোহাগ উদ্দিন, রাশেদ গাজী, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম-আহ্বায়ক রনি, উপজেলা ছাত্রলীগের সদস্য তামিম আহমেদ, সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক প্রদীপ সরকার, পাথৈর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মজিব মোল্লা, কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের অহ্বায়ক মো. আলমগীর হোসেন, যুগ্ম-আহ্বায়ক শুকুর আলী, আশ্রাফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আকিল আহমেদ বাপ্পি প্রমূখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন