কুমিল্লার দেবীদ্বারে ব্যবসায়ী মুসা আলী হত্যাকান্ডের ঘটনায় জড়িত দুই ঘাতককে গ্রেফতার করেছে র্যাব-১১।
গেলো ৩১ জানুয়ারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নাজিরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মুসা আলী (৪০) খুন হয়। উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতের শ্বশুর বাড়ী কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন তুলাগাঁও এলাকায় হওয়ায় তিনি প্রায়ই উক্ত এলাকায় আসা-যাওয়া করতেন। এরই সূত্র ধরে আসামীদের সাথে নিহত মুসা আলীর (৪০) পরিচয় হয়।
এক পর্যায়ে আসামীরা মুসা আলীকে অপহরণ করে তার স্ত্রীর নিকট ১০ লক্ষ টাকা দাবী করে। ভিকটিমের স্ত্রী দাবীকৃত ১০ লক্ষ
টাকার পরিবর্তে বিকাশের মাধ্যমে ত্রিশ হাজার টাকা প্রদান করেন। আসামীরা দাবীকৃত অর্থ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে মুসা আলীকে পায়ে, হাতে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন পশ্চিম বাগুর এলাকায় রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে দেবীদ্বার থানাধীন মেডিনোভা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনায় শুক্রবার রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন বাসস্ট্যান্ড ও কোতয়ালী মডেল থানাধীন বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম ওরফে লিমন (৩০) ও সবুজ সরকার (২৭) গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রনন/নি