হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। এ নিয়ে দ্বিতীয় বারের মতো বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন তিনি।
একই সাথে বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব খোকন বিএসসির সন্তান সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও আনোয়ার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উপদেষ্টা অ্যাডভোকেট ইমাম হোসাইন টিটু।
একই পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মো. সাইফুল রহমান। হাজীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য ও শিক্ষানুরাগী মো. সাইফুর রহমান এ নিয়ে টানা দ্বিতীয় বারের মতো অভিভাবক সদস্য নির্বাচিত হন। বিদ্যালয় পরিচালনা পর্ষদে নির্বাচিত হয়ে হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এবং বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তারা।
H/A