POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ চিলড্রেন একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাসান আহমেদ | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪ | সময়: ৮:৩৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা পৌর মকিমাবাদ ওভার বিজ সংলগ্নে হাজীগঞ্জ চিলড্রেন একাডেমিতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের কার্যকারী সভাপতি খালেদুর রহমান বাবুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. কাউছার আলম ও অর্পিতা ভৌমিকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ পৌর ১নং প্যানেল মেয়র জাহিদুল আলম আযহার।

স্বাগত বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য রতন চন্দ্র ভৌমিক, অভিজিৎ সাহা অভি, আবদুল্লাহ আল মেহমুদ, সাইফুল ইসলাম প্রমুখ।

অতিথিদের বক্তৃতা শেষে, হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কোরআন তেলাওয়াত, গান, নিত্য, একক অভিনয় সহ ৪২টি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া ও বিশেষ ভাবে বাছাইকৃত দুই শতাধিক শিক্ষার্থীর হাতে পুরষ্কার ও ক্রেস্ট এবং সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে ওই সময়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সূত্রধর, সহকারী উপাধক্ষ্য রাশিদা বেগম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন