POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, স্বামীর দাবী হত্যা

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪ | সময়: ৩:২৫ অপরাহ্ণ

কচুয়ায় প্রবাসীর স্ত্রী রাবেয়া বেগম (৩২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার পর কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূ রাবেয়া উপজেলার খিলমেহের গ্রামের সেকান্দর মিয়ার মেয়ে।

 

মৃত রাবেয়া বেগমের বাবা-মা ও ভাইয়ের দাবী, রাবেয়ার সাথে তার স্বামী এরশাদ উল্লাহর সাথে কোন বিরোধ নেই। তবে শ্বশুর রোস্তম আলী সিকদার, ভাসুর জামাল সিকদার, কামাল সিকদার ও দেবর ফরিদ সিকদারকে চাহিদা মতো টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। এর আগেও কয়েকবার রাবেয়ার ভাসুর, দেবর ও শ্বশুর গৃহবধূ রাবেয়াকে মারধর করেছে।

 

স্বামী এরশাদ উল্ল্যাহ মুঠোফোনে প্রবাস থেকে বলছেন,তার স্ত্রী রাবেয়া কে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সঠিক বিচার চান।

তবে শ্বশুর রোস্তম আলী সিকদার বলছেন, ‘কি কারনে রাবেয়া আত্মহত্যা করেছে, এ বিষয়ে তাদের জানা নাই।’

ইউপি সদস্য রুহুল আমিন জানান, রাতে প্রবাসী এরশাদ উল্লাহর বড় ভাই কামাল সিকদার রাবেয়া বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা জানান।

কচুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর রহস্য জানা যাবে।

উল্লেখ্য, ১৪ বছর আগে বাইছারা গ্রামের এরশাদ উল্লাহ’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাবেয়া। সাংসারিক জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

এএসসি/নি

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন