POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জাতীয় ও দলীয় পতাকা মিছিল এবং অবস্থান কর্মসূচী পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪ | সময়: ৮:০১ অপরাহ্ণ

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহতি রাখতে হাজীগঞ্জে জাতীয় ও দলীয় পতাকা মিছিল এবং অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা যুবলীগের নির্দেশনায় উপজেলা যুবলীগের আয়োজনে হাজীগঞ্জ বাজারে জাতীয় ও দলীয় পতাকা মিছিল এবং অবস্থান কর্মসূচী পালিত হয়।

 

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ ইকবালের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় পতাকা মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

 

এসময় মিছিলে দলীয় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।

পরে মিছিলটি হাজীগঞ্জ গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচী পালিত হয়। অবস্থান কর্মসূচীতে বক্তব্য দেন দলীয় নেতৃবৃন্দ।

 

মিছিল ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী নূর নিপু, সদস্য আমিনুল ইসলাম বাবলু, মাস্টার হারুন, বাদল আহমেদ, টিটু চক্রবর্তী, বিশ্বজিৎ রায়সহ উপজেলার নেতৃবৃন্দরা।

 

এসময় ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে শাহনেওয়াজ মুন্সী, ইব্রাহিম খান রনি, শাহাদাত হোসেন, কামরুল হোসেন, শ্যামল সাহা, আশ্রাফ মজুমদার, ওমর ফারুক, মনির হোসেন, মোহাম্মদ শাহিন, লোটাস দেলোয়ার, আবু নছর সুমন, এএইচএম রাছেল মজুমদার, সাখাওয়াত হোসেন, কামাল হোসেন, সিদ্দিক, শামিম হোসেনসহ উপজেলার ১২টি ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন