হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জান্নাতুল বাকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব হাজী জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, সমাজ সেবক কামরুজ্জামান সুমন, এমদাদ উল্ল্যাহ তফদার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শহিদ উল্ল্যাহ আলফু ও অহিদুল ইসলাম মোহন প্রমুখ।
অতিথিদের বক্তৃতা শেষে, বেলচোঁ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কোরআন তেলাওয়াত, গান, নিত্য, কৌতুক সহ ৪২টি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া ও বিশেষ ভাবে বাছাইকৃত দুই শতাধিক শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে ওই সময়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন পাটোয়ারী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।