POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪ | সময়: ৬:০৫ অপরাহ্ণ

খুলনায় দুই নবজাতককে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন- উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৪০) এবং তার মেয়ে ফাতেমা (৬) ও ১৭ মাস বয়সি ছেলে ওমর।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের কোনো এক সময় নিজ বাড়িতে ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডুমুরিয়া থানা ওসি সুকা ন্ত সাহা ঘটনার সত্য তা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গেপাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন