POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বোগদাদ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত এক

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪ | সময়: ৫:২০ অপরাহ্ণ
হাজীগঞ্জে বেপোরোয়া বোগদাদ বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন গুরতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ মিডওয়ে ব্রিজ সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদ বাস (কুমিল্লা ব ১১-০১৮৬) উল্টো দিকে এসে হাজীগঞ্জ থেকে চাঁদপুর গামী মোটরসাইকেল’কে (চাঁদপুর হ ১১- ৮৬৭৪) সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এবং মোটরসাইকেলটি বাসের নিছে আটকে যায়।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক মনির হোসেন(৩৮)’কে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে। এই ঘটনায় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে যায়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। হাজীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মিন্টু দত্ত জানান, আহত মোটরসাইকেল চালক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং বোগদাদ বাস ও মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।
H/A
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন