POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নিখোঁজের একদিন পর হাত পা বাঁধা অটো চালকের লাশ উদ্ধার

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪ | সময়: ৫:০২ অপরাহ্ণ
কচুয়ায় হাত-পা বাঁধা অটো চালক সাব্বির হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালাখাল- উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। নিহত অটোচালক কচুয়া উপজেলা ভূঁইয়ারা গ্রামের মানিক মিয়ার ছেলে।
নিহতের মা জাহানারা বেগম জানান, বুধবার বিকালে অটো নিয়ে ঘর থেকে বেরিয়ে যান সাব্বির হোসেন। রাতে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে কচুয়া থানা নিখোঁজ ডায়েরি করা হয়। আজ বৃহস্পতিবার উপজেলা উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
কচুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাব্বিরের মৃতদেহ চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। চাঁদপুর পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, মৃতদেহের প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তদন্ত কাজের মাধ্যমে দায়ীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে
H/A
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন