POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দ্বিতীয় ধাপে বাইসাইকেল বিতরণ করলেন রফিকুল ইসলাম এমপি

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪ | সময়: ৪:৪৭ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ৫ম বারের মতো নৌকা প্রতীকে বিজয়ী মেজর(অব:)রফিকুল ইসলাম বীর উত্তম এমপি হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয় ধাপের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণকালে তিনি বলেন, এক সময়ে শিক্ষার্থীরা অনেক দুর-দুরান্ত থেকে পায়ে হেঁটে স্কুলে আসতে হতো। বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালের যে ভীষণ, সে ভীষণ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছেন।
তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করে এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেন। যা আগে অন্য কোন সরকার করেনি। এখন আর শিক্ষার্থীদের আগের মতো পায়ে হেঁটে স্কুলে আসতে হয় না। এখন তারা সঠিক সময়ে বাইসাইকেলে করে সল্প সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে আসতে পারে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীলের সভাপতিত্বে বক্তৃতা করেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, জেলা চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা: আহসান হাবীব অরুণ, চাঁদপুর জেলা আওয়ামী -লীগের সদস্য খালেদুর রব মিঠু প্রমুখ। ওই সময় হাজীগঞ্জ থানার ইন্সপেক্টর(তদন্ত) মিন্ট দত্ত, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
H/A
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন