POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ
কচুয়ায় দুই দিন ব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সোম ও মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারমান, ইউপি সচিব, হিসাব সহকারি ও সদস্য গণের অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল মল্লিক, কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
দুইদিন ব্যাপী প্রশিক্ষণে স্থানীয় সম্পদ আহরণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে নিজস্ব সম্পদ হতে উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন, স্থানীয় সম্পদ ও এর উৎস চিহ্নিত করা, আয়ের উৎস সমূহ হতে নিয়মানুযায়ী আয় করে তহবিল সংগ্রহে অনুপ্রানীত করা, টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সম্পদ আহরণের সম্পর্কিত ধারণা প্রদান করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন