POPULAR BD NEWS
Popular BD News Logo

পাসপোর্টের ১৪ দালালকে গ্রেফতার করেছে র‌্যাব

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪ | সময়: ৭:৩৯ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা মোঃ সাব্বির হোসেন’সহ ১৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এ সময় পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারী স্লীপ, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক সোমবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা সহ সর্বমোট ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

পাসপোর্ট দালাল চক্রের আসামীদেরকে কাছ থেকে ৪ টি পাসপোর্ট, ৮৭ সেট ডেলিভারি স্লীপ, ১২টি মোবাইল সেট ও নগদ ১২ হাজার টাকা’সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ সাব্বির হোসেন (২৪), মোঃ সাফি মাহমুদ (২৮), মোঃ সুজন (৪২), তানজিদ হাসান (৩০), মোঃ জয়নাল আবেদীন (৫৩), মোঃ ইমরুল হক (৩২), মোঃ আলী (২৭), শাহাদাত হোসেন প্রিন্স (২৮), মোশারফ হোসেন সাকিব (২০), মোঃ রনি (২৩), ফয়সাল আহমেদ ইমন (২১), জহির আহম্মেদ (২৬), পারভেজ (২২), সিয়ামুল ইসলাম সৈকত (২০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন