POPULAR BD NEWS
Popular BD News Logo

মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় তিন ফার্মেসীকে জরিমানা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪ | সময়: ৩:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই ফার্মেসী ও এক হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকালে হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক নুর হোসেন রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে হাজীগঞ্জ বাজারের মিডওয়ে ফার্মেসীকে পাঁচ হাজার, জেনারেল ফার্মেসী ১০হাজার, চাঁদপুর জেনারেল হাসপাতাল’কে ১০ হাজার টাকা’সহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নুর হোসেন রুবেল জানান, দু’ই ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া তাদেরকে জরিমানা করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন